বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল।


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুমান আহমেদ, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা দুর্জয়, দরিকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা তুষার ও রবিউল, পৌর ছাত্রদল নেতা গাফফারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।