পরীক্ষার আগমুহূর্তের পরিশ্রমেই সাফল্য, প্রান্ত দেবনাথ বাঞ্ছারামপুর সরকারি এস.এম মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র GPA-5 যেন এক অনন্য উদাহরণ


বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার 
বাঞ্ছারামপুর উপজেলার মোবারক হোসেনের ফার্মিসিতে কাজ করেও GPA-5 পেয়েছে। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব—এরই উজ্জ্বল উদাহরণ বাঞ্ছারামপুরের পশ্চিম কান্দাপাড়ার শিক্ষার্থী প্রান্ত দেবনাথ।
প্রান্ত দেবনাথ বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা পেশায় দরজি এবং মা সুবর্ণা রানী দেবনাথ। সীমিত সামর্থ্যের মধ্যেও পড়াশোনার প্রতি তার আগ্রহ ও মনোযোগ ছিল প্রশংসনীয়।বিশেষ করে পরীক্ষার আগমুহূর্তে প্রান্তের কঠোর পরিশ্রম তাকে সাফল্যের পথে এগিয়ে নেয়। নিজের লক্ষ্য অর্জনে শেষ সময় পর্যন্ত অধ্যবসায় চালিয়ে যাওয়ার মাধ্যমে সে প্রমাণ করেছে—সাফল্যের জন্য শুধু সুযোগ নয়, প্রয়োজন দৃঢ় মনোবল ও পরিশ্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, “পরীক্ষার আগমুহূর্তে পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ কীভাবে নিজেকে এগিয়ে নিতে পারে, প্রান্ত দেবনাথ তার একটি উদাহরণ। তার অধ্যবসায় ও চেষ্টা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।”
প্রান্তের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও কঠোর পরিশ্রম ও সততা দিয়ে প্রান্ত নিজের স্বপ্ন পূরণ করবে এবং সমাজের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।