ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বড়াইল ইউনিয়নের আ.লীগের ইউপি চেয়ারম্যান জাকির গ্রেপ্তার।


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়াইল ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১০ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।