১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোসেনপুর ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আগ্রহী প্রার্থী মো কামাল হোসেন
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (হোসেনপুর) থেকে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. কামাল হোসেন।
প্রচারমূলক পোস্টারে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে একটি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, “কথায় নয়, কাজে হবে পরিচয়”—এই প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সম্ভাব্য তফসিলকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মো. কামাল হোসেনও ভোটারদের সমর্থন পেতে মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।