বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ, মাদক কারবারি লাদেন গ্রেফতার।


সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার দরিয়ারচর এলাকায় শাহাবুদ্দিনের মোটর গ্যারেজের সামনে খোষকান্দি-দরিয়ারচর সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. লাদেন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ ইয়াছিন অফিসার ইনচার্জের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়েছে।