বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাঞ্ছারামপুরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাঞ্ছারামপুরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করে বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ৬ নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমেন (বি.এ.)।
এ সময় বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
কর্মসূচি শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।