হোসেনপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সম্মাননা ও নগদ অর্থ পেল বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থী মাহিনুর আক্তার

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার।বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের কৃতী শিক্ষার্থী মাহিনুর আক্তার ৫ম শ্রেণির ভিত্তি (বৃত্তি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাকে সম্মাননা স্মারক ও নগদ ৫ হাজার টাকা প্রদান করেছে হোসেনপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।শনিবার (১৮ জুলাই) সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাহিনুর আক্তারের হাতে সম্মাননা স্মারক ও নগদ ৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। মাহিনুর আক্তার উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আবু মুছা মিয়া।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মাহিনুর আক্তারের এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাহিনুর আক্তারের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, শিক্ষক, বিদ্যালয় এবং সমগ্র হোসেনপুরবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহিত করার কার্যক্রম অব্যাহত থাকবে।হোসেনপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মাহিনুর আক্তারের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে এলাকার শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।