জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মো রোমন হায়দার বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি
‘জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহাগ আহমেদ, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিজানুর, ওয়ালিউল্লাহ, আল আমিন, রোমন হায়দার, বিল্লাল হোসেন, প্রাণধন চন্দ্র দাস, বিভাষ চন্দ্র দাস, আল মামুন, শরিফুল ইসলাম, শাহ আলম, জামিনা বেগম, শাহনাজ ফাতেমা ও নাজমা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম মোস্তফা।