বাঞ্ছারামপুরের সাবেক এমপি ও দানবীর আলহাজ্ব মোজাম্মেল হক (অদুদ মিয়া)’র ৪১তম মৃত্যুবার্ষিকী।
নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার , বাঞ্ছারামপুর | ১৪ জুলাই ২০২৬
আজ (১৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোজাম্মেল হক (অদুদ মিয়া)-এর ৪১তম মৃত্যুবার্ষিকী।
১৯৮৫ সালের ১৪ জুলাই তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি জনসেবা, শিক্ষা বিস্তার, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঞ্ছারামপুরবাসীর কাছে একজন জনপ্রিয় জননেতা ও দানবীর হিসেবে পরিচিতি লাভ করেন। উপজেলার দরিকান্দি গ্রামের কৃতী এই সন্তান তাঁর কর্ম ও অবদানের জন্য আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা বলেন, আলহাজ্ব মোজাম্মেল হক (অদুদ মিয়া) ছিলেন জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেছেন।