বাঞ্ছারামপুর ছলিমাবাদের আশিক লিভারের জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরন করে।


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জলিল মিয়ার ছেলে মো. আশিক (মৃত) লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন আশিক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই ২০২৬ (রোববার) রাত ১০টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আশিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।