নিখোঁজের পর উদ্ধার: বাঞ্ছারামপুরের আকানগর গ্রামের আলহাদ মুন্সি আড়াইহাজারের রামচন্দ্রী বাজারে সন্ধান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের হালিম মুন্সির ছেলে আলহাদ মুন্সি নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে দ্রুত তার সন্ধান পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে আলহাদ মুন্সির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলে তিনি নিজের অবস্থান হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রী বাজারের কথা জানান।
খবর পেয়ে আলহাদের বাবা-মা দ্রুত সেখানে পৌঁছে আজ দুপুর ১টার দিকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের সদস্যরা আলহাদের সন্ধান পেতে সহযোগিতা করা সকল ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।