জয়দেবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর বিশেষ প্রতিনিধি , (গাজীপুর)
গাজীপুরের জয়দেবপুরে শিমুলতলী স্কুল গেট এলাকা থেকে জান্নাত (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ জান্নাত জয়দেবপুর বাজার মার্কেটের রুপসী বাংলা রেজিমেন্ট গার্মেন্টসের মালিক জাহিদের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জলপাই রঙের টি-শার্ট ও সাদা রঙের ট্রাউজার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি জান্নাতকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত ০১৯৩৪-৩৬৯২৮৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে দিয়ে শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।