ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রেজারি পরিদর্শনে জেলা প্রশাসক, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| ব্রাহ্মণবাড়িয়া
নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুন ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রেজারির ভেরিফিকেশন সম্পন্ন করেছেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে ট্রেজারিতে সংরক্ষিত নগদ অর্থ, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র এবং সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ প্রচলিত বিধি-বিধান অনুযায়ী যাচাই-বাছাই করা হয়। এ সময় ট্রেজারির নিরাপত্তা ব্যবস্থা, হিসাব সংরক্ষণ পদ্ধতি এবং সরকারি আর্থিক সম্পদ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সরকারি অর্থ ও মূল্যবান সম্পদের নিরাপদ সংরক্ষণ, সঠিক হিসাব রক্ষণাবেক্ষণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা না করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি আর্থিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের নিয়মিত ট্রেজারি ভেরিফিকেশন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।