বাঞ্ছারামপুর এক গ্রামের দুই কৃতি সন্তান: প্রশাসনিক ও পুলিশ ক্যাডারে সাফল্যে উজ্জ্বল বাহেরচর


স্টাফ রিপোর্টার | রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রাম থেকে উঠে আসা দুই মেধাবী তরুণ দেশের দুটি গুরুত্বপূর্ণ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এলাকাবাসীর গর্ব ও আনন্দের কারণ হয়েছেন।
সম্প্রতি প্রকাশিত বিসিএসের চূড়ান্ত ফলাফলে শাকিল আহমেদ প্রশাসনিক ক্যাডারে এবং ডালিম আহমেদ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এই কৃতিত্বে বাহেরচর গ্রামজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা দুই কৃতি সন্তানের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।