কুমিল্লার বাঙ্গরাবাজার থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার বাঙ্গরা প্রদিনিধি:

আকুবপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক  একজন পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঙ্গরাবাজার থানার এসআই (নিঃ) সরোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই আল আমিন, এএসআই (নিঃ) নাজির হোসাইন ও সঙ্গীয় ফোর্স বাঙ্গরাবাজার থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আকুবপুরের আন্দিকুট থেকে পীর কামিশপুরগামী পাকা সড়কের পাশে আরিফ খানের দোকানের সামনে থেকে ২০ (বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের পিতা মোঃ লিল মিয়া সরকার ও মাতা আলেয়া বেগম। তার স্থায়ী ঠিকানা বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (আশ্রাবপুর সরকার বাড়ি) এলাকা। বর্তমানে তিনি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের উত্তর বাঙ্গরা এলাকায় (চেয়ারম্যান প্লাজার উত্তর পাশে ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাঙ্গরাবাজার থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।