বাঞ্ছারামপুর ছলিমাবাদে ডা: রাজিবের ককাটেল পাখির মৃত্যুতে পরিবারের শোকের ছায়া

স্টাফ রিপোর্টার/ ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
মো. রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের রাজিব ডাক্তারের বাড়িতে পালিত একটি ককাটেল পাখির মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, পাখিপ্রেমী এই পরিবারটি ককাটেল পাখি ‘মিঠু’কে নিজেদের সন্তানের মতো আদর-যত্ন করে লালন-পালন করত। প্রায় ৫ হাজার টাকা ব্যয়ে দুর্গারামপুর এলাকার রাকিবের কাছ থেকে পাখিটি সংগ্রহ করা হয়েছিল,২০২৪ সালে ৫ ই আগষ্টের পরে, দীর্ঘদিন ধরে যত্নসহকারে পালন করার পাশাপাশি তাকে কথা শেখানোরও চেষ্টা করা হয়।
গত বুধবার ডিম পাড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিঠু। পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পাখিটি মারা যায়। বর্তমানে বাসায় পাখিটির ডিম রয়ে গেলেও প্রিয় সঙ্গীকে হারানোর বেদনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

পরিবারের এক সদস্য জানান, “মিঠু শুধু একটি পাখি ছিল না,সে ছিল আমাদের পরিবারেরই একজন সদস্য। ডা:রাজিব বলেন আমি মিঠু করে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসতো, হঠাৎ এমন অবস্থা আমরা কল্পনা করতে পারিনি, তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।” পাখিটির মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার বন্ধমহল।
