বাঞ্ছারামপুর ছলিমাবাদ বাজারে রমজানের প্রথম দিনেই  ইফতার সংকট, ক্রেতাদের হতাশা।

মো রোমন হায়দার, নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর):

রমজানের প্রথম দিনেই ইফতার সামগ্রীর সংকট দেখা দিয়েছে ছলিমাবাদ বাজার-এ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকেই পছন্দের ইফতার সামগ্রী না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।
বাজারের বিভিন্ন অস্থায়ী দোকানদার জানান, গত বছর অধিক পরিমাণে পেঁয়াজু, সাদা বুট, কাবুলি বুট, বেগুনি, আলুর চপসহ বিভিন্ন ইফতার সামগ্রী প্রস্তুত করে লোকসানের মুখে পড়তে হয়েছিল। কারও কারও প্রায়  হাজার টাকা পর্যন্ত ক্ষতি হয়েছিল। তাই এ বছর ঝুঁকি এড়াতে তারা কম পরিমাণে ইফতারি তৈরি করেছেন।
অন্যদিকে ক্রেতারা বলেন, তেল ও মসলার দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই বাসায় ইফতার তৈরির পরিবর্তে বাজার থেকে কিনতে আগ্রহী হয়েছেন। কিন্তু বাজারে পর্যাপ্ত ইফতারি না থাকায় প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়েছে।
স্থানীয়দের মতে, রমজানের শুরুতেই এমন পরিস্থিতি বাজার ব্যবস্থাপনার জন্য একটি সতর্কবার্তা। সামনে চাহিদা বাড়তে পারে—তাই সরবরাহ বাড়ানো না হলে সংকট আরও তীব্র হতে পারে।