ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: বাঞ্ছারামপুরে প্রাথমিক ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র স্থাপন।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি:
-
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রাথমিক বেসরকারি ফলাফল গ্রহণ ও পরিবেশনের জন্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ায় এ কেন্দ্র নির্ধারণ করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল দ্রুত সংগ্রহ করে এই কেন্দ্রে সমন্বয় করা হবে। এরপর প্রাথমিক বেসরকারি ফলাফল গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে পরিবেশন করা হবে।
ফলাফল সংগ্রহ ও পরিবেশনের পুরো প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রার্থীদের এজেন্ট, গণমাধ্যমকর্মী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ধাপে ধাপে ফলাফল উপস্থাপন করা