বাঞ্ছারামপুরে জাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট নাইট টুর্নামেন্ট সিজন–৬ এর শুভ উদ্বোধন।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট নাইট টুর্নামেন্ট সিজন–৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন (সাবেক পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমান আলী (পৌর যুবদলের সভাপতি), মোহাম্মদ সেলিম (যুবদল নেতা), আয়নাল আহমেদ কালাম (পৌর জাছাস আহ্বায়ক), আনোয়ার হোসেন (উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি), মোহাম্মদ আতোয়ার রহমান (সাবেক সদস্য সচিব, ছাত্রদল), মোহাম্মদ সুমন (পৌর বিএনপির সহ-সভাপতি) এবং মো. চান মিয়া (সভাপতি, ৬ নং ওয়ার্ড কৃষক দল)।
টুর্নামেন্টের খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল আল আউয়াল, ওমর ফারুক, হাসান, শাওন, অপু সাইপ্রাস (প্রবাসী) এবং অপু (মালদ্বীপ প্রবাসী)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা টুর্নামেন্টের সাফল্য কামনা করেন