ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার; ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেফতার
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাক আটক করা হলে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ২ হাজার ৪৬০ কেজি জিরা উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকের চালক ও সহযোগীসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ বাদল শেখ (৫৫), পিতা: মৃত জয়নাল আবেদীন, মাতা: মোছাঃ পিয়ারা বেগম, সাং: ক্ষিরপাড়া, থানা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ।
২) মোঃ মেহেদী হাসান (১৯), পিতা: মোবারক হোসেন ওরফে মাসু, মাতা: লুৎফন নাহার, সাং: কেন্দুয়াব, থানা: কাপাসিয়া, জেলা: গাজীপুর।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।