শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি: মোহাম্মদ রোমন হায়দার 

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলিস্থ হিরন্ময় স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।