বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেট ভেঙে ১৩ ডিলারের জরিমানা শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাহিদার মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? রহস্যে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কে থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১২ বছরের কিশোর নিখোঁজ সন্ধান চায় পরিবার। বাঞ্ছারামপুর নিলাম ছাড়াই কালভার্ট ভেঙে বিক্রির অভিযোগ,একাবাসীর তীব্র ক্ষোভ BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের কনিকাড়া গ্রামের উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষে গ্রামবাসীদের সভা

411

প্রতিনিধি: রোমন হায়দার (ব্রাহ্মনবাড়িয়া)

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে গত সোমবার সন্ধ্যায় আলোচনা সভা কনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিবের সভাপতিত্বে ও আহসান মেম্বারের সঞ্চনায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মোবারক হোসেন দুলু। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, বিশিস্ট ব্যবসায়ী আজহার উদ্দিন , প্রফেসর নাছির উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাহন, মোর্শেদ মেম্বার, নান্নু মিয়া সর্দার, আতিকুর রহমান রিপন চৌধুরী, কাইয়ুম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় মোবারক হোসেন দুলু গ্রামের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। সভায় ঈদগাহ মাঠ সমস্যা, খেলার মাঠসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা সমাধান করা হয়।
আলোচনা সভায় সংকট উত্তরণের জন্য আগামী ৩ মাসের মধ্যে গ্রাম উন্নয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় কমিটি গঠনের পূর্ব পর্যন্ত শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিবের নেতৃত্বে অপর দুই মেম্বার মোঃআহসান হাবিব ও মোঃ হুমায়ুন কবির সহ ৩ সদস্য বিশিষ্ট কমিটিকে গ্রাম পরিচালনার দায়িত্ব দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page