ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা উত্তর-পশ্চিমপাড়ায় ২২তম ওরশ মোবারক উপলক্ষে এক বর্ণাঢ্য বাউল জলসা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২ এপ্রিল ২০২৬ ইং, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার এ আধ্যাত্মিক অনুষ্ঠানে ভক্ত-আশেকদের ঢল নামে।
অনুষ্ঠানে আত্ম সাধনা, আত্ম শুদ্ধি ও ভক্তির মাধ্যমে আত্মমুক্তির বাণী তুলে ধরা হয়। হযরত শাহ্ সুফি কামেল কুতুবে রাব্বানী মিয়া চাঁন শাহ্-এর আশেক ভক্ত দুদ চাঁন শাহ্ত্র-এর স্মরণে আয়োজিত এ ওরশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান (সজীব), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ওয়ান ব্যাংক পিএলসি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আনিসুল হক বাবু, সদস্য, স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটি। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী (আজাদ), ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার, এসবিএসি ব্যাংক পিএলসি।
অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল ইসলাম মোঃ ও ইলিয়াছ মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজির আলম (জামান), অফিসার ইনচার্জ, রামগড়, রাঙ্গামাটি; জনাব মোহাম্মদ মাইনুদ্দিন, এক্সিকিউটিভ অফিসার, প্রাইম ব্যাংক পিএলসি; সমাজসেবক জনাব আমিরুল মোমেন (আলমগীর), জনাব হাসানুল হক (বকুল), জনাব রশিদ চৌধুরী, জনাব তাইজুল ইসলাম, জনাব বিল্লাল হোসেন; জনাব নাজমুল হাসান (পাইলট), দেখার পদপ্রার্থী, ২নং ওয়ার্ড, খাল্লা; ব্যবসায়ী জনাব মোঃ রাজিব আলম এবং জনাব মোঃ পাভেল আহম্মেদ, বুথ আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, দড়িকান্দি ইউনিয়ন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মজনু মিয়া (সভাপতি), মোঃ মনিরুল, জনাব আমিরুল মোমেন (প্যানেল চেয়ারম্যান), জনাব আমিরুল মোমেন মাষ্টার, জনাব নজরুল ইসলাম মিন্টু (ডাক্তার), জনাব আবু মুছা মাষ্টার, জনাব মোঃ সাহাবুদ্দিন মাষ্টার, জনাব মিঠুন চৌধুরী (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল দড়িকান্দি ইউনিয়ন), জনাব মামুন খন্দকার (বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ), জনাব হিমেল মিয়া (সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শ্রমিকদল দড়িকান্দি ইউনিয়ন), জনাব রাজিব আহম্মেদ ভূঁইয়া এবং জনাব মোঃ মনির।
বাউল জলসা অংশে সংগীত পরিবেশন করে হায়দার (সাধারণ সম্পাদক) ও মোঃ নূরুজ্জামান মিয়া (ক্যাশিয়ার), অত্র মাজার কমিটি।
অনুষ্ঠানে বক্তারা আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ করার আহ্বান জানান। দিনব্যাপী এই ওরশ মোবারক আধ্যাত্মিক পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয়।