ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের বৃত্তি প্রদান, শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সমাবেশ
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের বৃত্তি প্রদান, শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ছলিমাবাদ গ্রামের কৃতি সন্তান আবদুর রকিব সাহেব নিজ গ্রামে ছায়াঢাকা মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই বিদ্যালয়টি সুনামের সাথে ভাল ফলাফল করে আসছে । ২০২৪ ও ২০২৫ সালে বার্ষিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে বৃত্তি প্রদান করা হয়। তাছাড়া কিভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায় সে আলোকে অভিভাবক সমাবেশের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে তরুণ প্রজন্মের আইকন শহীদ শরিফ ওসমান হাদী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ বিপ্লব আহমেদ এর সঞ্চালনায় এবং সহকারী প্রধান শিক্ষক রোকেয়া বেগমের পরিচালনা প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রনালয়ের মাউশির সাবেক ডিজি প্রফেসর ড. এ. কিউ. এম সফিউল আজম, ছলিমাবাদ ইসলামীয়া প্রিপ্রারেটরী স্কুলের পরিচালক মাসুদুর রহমান, রূপসদী খোদাইবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক এম এ আউয়াল প্রমূখ। বক্তরা অভিভাবকদের উদ্দেশ্যে গঠনমুলক আলোচনা করেন। সবশেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।