ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কের আলিয়াবাদ গোলচত্বরে নবীনগর থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে এসআই আবু সাদেক, এসআই রফিকুল ইসলাম এবং এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির লক্ষ্যে এই কার্যক্রম জোরদার করা হয়েছে। চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, পুলিশের এমন তৎপরতা সড়কে নিরাপত্তা বাড়াবে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।