
আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, রাজধানী ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার উদ্যোগে অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি জনাব এম এ খালেক পিএসসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব (শ্যামল)। এসময় বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজনে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ছাত্রবৃত্তির চেক ও সম্মাননা তুলে দেন। উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।