
ব্রাহ্মণবাড়িয়ার জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আঁখিনূর আইভি। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে।আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেনের মেয়ে। এর আগে উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় সে। জেলা পর্যায়েও দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে নিজের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে এই শিক্ষার্থীতার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ডে আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।আঁখিনূর আইভির বাবা তার মেয়ের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। গতকাল ৮ অক্টোবর জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারে।”আঁখিনূর আইভির এ অর্জন তার পরিবার ও বিদ্যালয়ের জন্য গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।