

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, যুবদল নেতা সাইফুল ইসলাম, সদস্য সচিব জিসান সরকার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী ও সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামিসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘পতিত স্বৈরাচারের
দোসররা এখনো দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।’ এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল রাজপথে থেকে ভূমিকা রাখবে বলেও তারা বক্তব্য দেন।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারা।