

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে হাফছা আক্তার (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকার একটি রাস্তার মোড়ের পাশ থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিখোঁজ হাফছা আক্তারের মায়ের নাম জেসমিন আক্তার। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, হাফছার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন আনুমানিক ৪৫ কেজি। গায়ের রং শ্যামলা এবং শারীরিক গড়ন ছোটখাটো। নিখোঁজের সময় তার পরনে হলুদ-গাঢ় অম্বর রঙের কামিজ, সবুজ সালোয়ার ও ওড়না এবং পায়ে স্যান্ডেল ছিল বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।এ ঘটনায় হাফছা আক্তারের মা জেসমিন আক্তার বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-১১৩৮, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। জিডি ট্র্যাকিং নং- HDFQ08।
কেউ হাফছা আক্তারের সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানলে ০১৯৪০৪১১৩৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।