

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। তিনি রূপসদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ চেয়ারম্যানের ছোট ভাই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (২ অক্টোবর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল তা জানা যায়নি। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।মোঃ দেলোয়ার হোসেনের মৃত্যুতে রূপসদী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।মরহুম মোঃ দেলোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন—আমিন।