ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাথাল প্রতীকের সমর্থনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী সোমবার সন্ধা ৭ ঘটিকায় মাদ্রাসা মহল্লায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের নেতা, ঢাকা সিটি কলেজের সরকারি অধ্যাপক ও বিশিষ্ট আয়কর আইনজীবী মোহাম্মদ কায়কোবাদ সরকার বলেন,
“মাথাল যেমন কৃষককে রৌদ্রের তাপ থেকে রক্ষা করে ও শান্তির শীতলতা দেয়, ঠিক তেমনই আব্দুর রহিম জুনায়েদ সাকিকে নির্বাচিত করতে পারলে তিনি বাঞ্ছারামপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদে রূপান্তর করবেন।”
বিশেষ অতিথির বক্তব্যে ঐক্যের বন্ধন সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন বলেন,
“জাতীয় নেতা জোনায়েদ সাকিকে এমপি হিসেবে নির্বাচিত করতে পারলে তিনি আমাদের পাশে একজন দায়িত্বশীল মন্ত্রীর মতোই থাকবেন।”
গণসংহতি আন্দোলনের নেতা মোস্তাক আহমেদ বলেন,
“জোনায়েদ সাকি আমাদের গ্রামের গর্ব ও অহংকার। তিনি আমাদের এলাকার সন্তান—তাই সকলের ভোট তাঁরই প্রাপ্য।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ হাবিবুর রহমান সরকার, মোহাম্মদ নাছির সরকার, আমজাদ সরকার, মহসিন, আনোয়ার, ডালিম, দেলোয়ার, হাবিব, আব্দুল কাদের, সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের মারুফ সরকার, সাদ্দাম, পাবেল, আলামিন, বিএনপির প্রচার সম্পাদক নাছির এবং সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।
আলোচনা সভায় বক্তারা আগামী ১২ তারিখে মাথাল মার্কায় ভোট দিয়ে জোনায়েদ সাকিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।