বাঞ্ছারামপুর ফরদাবাদে আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম (মধু মেম্বার)-এর সভাপতিত্বে এবং ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল কাছেম (কাজল মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আল-

ফাতাহ গ্লোবাল একাডেমির চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের নেতা ও এটিএম টিভির প্রকাশকআলী আহম্মদ এবং ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কাউসার আহমেদ।এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা পীরজাদা মো.শেখ ফরিদ, মো.আব্দুর রশিদ মিয়া, বাবুল মিয়া, আশরাফুল ইসলাম আসার, আব্দুল করিম মেম্বার, মোবারক হোসেন, মুরশিদ মিয়া, পিন্টু (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ফরদাবাদ ইউনিয়ন) এবং চঞ্চল আহমেদ, ছাত্রনেতা।বক্তারা স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মতামত তুলে ধরেন।অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নজরুল ইসলাম, ইমাম, ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ।