

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে "বেসিক ভূমি প্রশিক্ষণ কোর্স" অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া।আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলীসহ সকল প্রশিক্ষনার্থীগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদানের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।