বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একইসাথে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া উদ্বোধন
Update Time :
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
/
২৩৯
Time View
/
Share
167
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একইসাথে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মো. রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর)
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক পিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিপি মজিব। এছাড়াও বক্তব্য রাখেন মেজর এস. এম. সাইদুল ইসলাম (পিএসসি), ইঞ্জিনিয়ার দবির, ব্যারিস্টার নাছের খান অপু এবং ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ। সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমান আলী, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুস সালাম, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. আবুল খায়ের, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো. মনিরুল হক আব্দুল্লাহ, পৌর জাসাসের আহ্বায়ক আবুল কালাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন, অলি উল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: আলাউদ্দিন (টিপু), বাংলাদেশ মার্চেন্ট নেভি অফিসার, যিনি বিএনপি’র নতুন সদস্য ফরম সংগ্রহ করেন ও মো. ইকরাম হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, কল্যাণপুরও নতুন সদস্য ফরম গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে সকল নেতাকর্মীর হাতে নতুন সদস্য ফরম বিতরণ করা হয়।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674