শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা
মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হযরত শাহ্ রাহাত আলী (রহঃ) এর মাজার শরীফের পূর্ব-উত্তর কর্নারে অবস্থিত একটি টিনশেড বিল্ডিং নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। মাজার কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত স্থানে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী সম্মানিত দরদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মাজার কর্তৃপক্ষ আরও জানায়, নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ার পর তাকে নিলাম প্রাপ্তির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে উক্ত স্থানের টিনশেড ভবন অপসারণ করে জায়গা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে।
এ বিষয়ে মাজার কর্তৃপক্ষের সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন বলেন, নিলাম কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে এবং সকল আগ্রহী ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, নিলাম সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্টদের মোবাইল নম্বর ০১৭১৭-৬০৮১৮৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।