বাঞ্ছারামপুরে তিন সন্তানের জননীর মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ,স্বামী টগর পলাতক।
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ঝুনাচর এলাকায় আফরোজা বেগম (স্বামী প্রবাসী মো.টগর) নামে তিন সন্তানের এক জননীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত জলি আলমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আফরোজা কথিতভাবে কেরির (কীটনাশক) বড়ি সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রবাসী স্বামী মো. টগর।স্বামী স্ত্রী সব সময় পারিবারিক কোলাহল লেগেই থাকতো,যার কারনে সংসার জীবনে কোন শান্তি ছিলো না,মৃত্যুর আগে মেয়েকে বলেছিলো তাকে দেখে রাখিস আবার কোন কাজ করে ফেলে, পরিবারের দাবি,এম কার্যকালাপ লেগে থাকার পর থেকেই আফরোজার দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আফরোজাকে মানসিকভাবে চাপ দেওয়া হতো এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে।
নিহতের চাচা বাবুল মিয়া বলেন, “আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। আমার ভাতিজির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও অভিযোগগুলোর বিষয়ে প্রবাসী মো. টগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন সঠিক বিচারের স্বার্থে সুষ্ট তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।