বাঞ্ছারামপুরে ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর ২০২৪ এর বৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া),
আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর ২০২৪ সালের বৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে দুটি বৃত্তি পরীক্ষায় মোট ২১ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পান। বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এন্ড ফাউন্ডেশন থেকে ১৪ জন ও ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন কুমিল্লা থেকে ৭ জন বৃত্তি প্রাপ্ত হন।
ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর সম্মেলন কক্ষে ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমীর সম্মানিত সভাপতি খায়ের উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উপদেষ্টা আবদুল আউয়াল, উপদেষ্টা আবদুল মোমেন, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রোমান আহম্মেদ, আশাবুদ্দিন, হযরত আলী, দাতা সদস্য সাদ্দাম হোসেন, মনোনীত সদস্য জাকির হোসেন, মনোনীত সদস্য আশিকুর রহমান, সৈয়দ মোঃ দস্তগীর, তাজুল ইসলাম, হাসান মিয়া, মেনু মিয়া প্রমূখ।
অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।