

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উপজেলা কোটায় (সাধারণ) ৪ জন এবং জেলা

কোটায় (সাধারণ) ৮ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।উপজেলা কোটায় (সাধারণ) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নূসরাত জাহান অন্যন্যা, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের

ফাহমিদা আক্তার জুই, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আবু সাঈদ এবং উজানচর কে.এন উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ইয়াছিন রহমান।এর মধ্যে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আবু সাঈদ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণ করে উপজেলা কোটায় (সাধারণ) বৃত্তি অর্জন করেছে। বর্তমানে সে ঢাকা কলেজে

অধ্যয়নরত। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।অন্যদিকে, জেলা কোটায় (সাধারণ) বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থী হলেন—রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মৈত্রী মোহনা খানম ও মারিয়া জাহান; শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মো. হাসান; পূর্বহাটি ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের হাবিবা আক্তার;

বাঞ্ছারামপুর এস.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফাহমিদা হক; উজানচর কে.এন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ইমরান মিয়া; এইচ.কে. আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের আহাদ মিয়া এবং ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের তানিয়া আক্তার।বাঞ্ছারামপুর উপজেলার এসএসসি ২০২৬ বৃত্তির ফলাফলউপজেলা কোটায় (সাধারণ): ১. নূসরাত জাহান অন্যন্যা — বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান২. ফাহমিদা আক্তার জুই — রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান৩. আবু সাঈদ — আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান৪. ইয়াছিন রহমান — উজানচর কে.এন উচ্চবিদ্যালয় — বিজ্ঞানজেলা কোটায় (সাধারণ): ১. মৈত্রী মোহনা খানম — রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান ২. মারিয়া জাহান — রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান ৩. মো. হাসান — শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান ৪. হাবিবা আক্তার — পূর্বহাটি ক্যাপ্টেন এ.বি. তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান ৫. ফাহমিদা হক — বাঞ্ছারামপুর এস.এম সরকারি উচ্চ বিদ্যালয় — বিজ্ঞান ৬. ইমরান মিয়া — উজানচর কে.এন উচ্চ বিদ্যালয় — মানবিক ৭. আহাদ মিয়া — এইচ.কে. আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয় — মানবিক ৮. তানিয়া আক্তার — ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় — ব্যবসায় শিক্ষা এসএসসি ২০২৬ পরীক্ষায় বৃত্তি অর্জনকারী বাঞ্ছারামপুর উপজেলার সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা সবার।ডেইলি নিউজ বাঞ্ছারামপুর — সত্যের সন্ধানে প্রতিদিন।