
বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগরে গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাধানগর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে সংগঠনের নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করা হয়। একই সঙ্গে সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।
নেতাকর্মীরা বলেন, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণসংহতি আন্দোলনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হচ্ছে।
তারা জানান, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে উজানচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যা, দাবি ও প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।