বাঞ্ছারামপুরের উজানচর মধ্যপাড়ার ক্বারি আবুল কাশেম সাহেব আর নেই

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বিশিষ্ট ক্বারি আবুল কাশেম ক্বারি সাহেব কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।