বড়দিন উপলক্ষে ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার
ডেইলি নিউজ নিজস্ব প্রতিনিধি:
খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. বড়দিন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় চার্চে উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেন। তিনি বড়দিন উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।