ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে হবে’, বাঞ্ছারামপুরের জনসভায় পীর সাহেব চরমোনাই
Update Time :
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
/
৫৮৯
Time View
/
Share
660
‘ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে হবে’, বাঞ্ছারামপুরের জনসভায় পীর সাহেব চরমোনাই
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: রোমন হায়দার
বাঞ্ছারামপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুংকার আর হামলায় অভ্যস্ত। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নাই। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কি?”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন পীর সাহেব চরমোনাই।
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে দুর্নীতির দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। এর ফলস্বরূপ, দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কুফরি আইন বাস্তবায়ন করা।”
পীর সাহেব চরমোনাই বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই।”
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে আগামী নির্বাচনের জন্য তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় এবং এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করে।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674