নাসিরনগর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে তাকিউল ইসলাম
"নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ সোবেল মিয়ার রিপোর্টে বিস্তারিত;
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক তাকিউল ইসলাম স্থানীয় সৈয়দ আক্তার নগর বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তাকিউল ইসলাম বলেন, "দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।"
গণসংযোগে স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাকিউল ইসলাম সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।