দৃঢ় পদক্ষেপে নিয়ন্ত্রণে বাঞ্ছারামপুর বাজার: গুজবে কান না দেওয়ার আহ্বান।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজারের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন।তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর বাজারে সম্ভাব্য বিশৃঙ্খলা বা সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুর বাজারে বর্তমানে কোনো আতঙ্কের কারণ নেই। পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে চলার অনুরোধ করছি।”আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।