ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর ঢাকার প্রতিনিধি|মোহাম্মদ সোবেল মিয়া
“চুপ থাকা মোনাফেকি, সবাইকে রাজপথে নামতে হবে”—পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাকিব হাসান

ঢাকার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিলাল হোসেনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী সাকিব হাসান।

এক ভিডিও বার্তায় সাকিব হাসান বলেন, বিলাল হোসেন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও ত্যাগী কর্মী। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “যারা স্বেচ্ছাসেবক দল করেন, যারা বিএনপি করেন—কেউ এখন চুপ করে থাকবেন না। অন্যের বিপদ দেখে যারা আজ চুপ করে থাকে, তারা মূলত মোনাফেক। মনে রাখবেন, আজ প্রতিবাদ না করলে পরবর্তীতে এই একই বিপদ আপনার সাথেও ঘটতে পারে। তাই এখনই সময়, সবাই এগিয়ে আসুন এবং রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন।”
সাকিব হাসান অভিযোগ করেন, রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, বিলাল হত্যার ঘটনায় যদি দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক সহনশীলতার স্বার্থে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিলাল হোসেন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।